Back to Suffah

Post

সুদের পরিচয়: শাব্দিক ও পারিভাষিক সংজ্ঞা: সুদের আরবি প্রতিশব্দ হলো ‘রিবা’ (الرِّبَا)।শাব্দিক অর্থ: ‘রিবা’ শব্দের আভিধানিক অর্থ হলো বৃদ্ধি করা, অতিরিক্ত হওয়া বা বাড়তি নেওয়া (الزِّيَادَةُ – আল-যিয়াদাহ)। পারিভাষিক অর্থ: শরীয়তের পরিভাষায় ঋণ বা লেনদেনে কোনো প্রকার বিনিময় ব্যতীত অতিরিক্ত যে অর্থ বা সম্পদ গ্রহণ করা হয়, তাকেই সুদ বা রিবা বলা হয়। ফিকহের সুবিদিত মূলনীতিতে বলা হয়েছে:«كُلُّ قَرْضٍ جَرَّ نَفْعًا [بِلَا عِوَضٍ] فَهُوَ رِبًا»অর্থ: “যে ঋণ কোনো প্রকার প্রতিদান বা বিনিময় ছাড়া কোনো বাড়তি মুনাফা বা ফায়দা টেনে আনে, তাই সুদ।” (ফিকহী মূলনীতি)সুদের প্রকারভেদ: শরীয়তের বিধানে সুদ মূলত দুই প্রকার:১. রিবাল কুরআন বা রিবান নাসীআহ (رِبَا الْقُرْآن / رِبَا النَّسِيئَة): এটি হলো ঋণের ওপর মেয়াদের কারণে আরোপিত অতিরিক্ত অর্থ। জাহিলিয়াতের আরবে এ ধরনের অর্থনৈতিক সুদের প্রচলন ছিল ব্যাপক। যেমন কাউকে ১০০ দিনার দেওয়া হলো এবং বলা হলো, “এক মাস পর পরিশোধ করবে। যদি এক মাসের মধ্যে পরিশোধ করতে না পারো, তবে ১০৫ দিনার দিতে হবে।” এরপরও না পারলে তা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকত, যাকে কুরআনের ভাষায় ‘আদ‘আফান মুদা‘আফাহ’ (أَضْعَافًا مُّضَاعَفَةً – চক্রবৃদ্ধি হারে সুদ) বলা হয়েছে।২. রিবাল ফদল (رِبَا الْفَضْل): এটি হলো সমজাতীয় পণ্যের পারস্পরিক বিনিময়ে কম-বেশি করা বা উদ্বৃত্ত গ্রহণ করা।রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদীস শরীফে ছয়টি মূল পণ্যের নাম উল্লেখ করে এই বিধান বর্ণনা করেছেন:«الذَّهَبُ بِالذَّهَبِ، وَالْفِضَّةُ بِالْفِضَّةِ، وَالْبُرُّ بِالْبُرِّ، وَالشَّعِيرُ بِالشَّعِيرِ، وَالتَّمْرُ بِالتَّمْرِ، وَالْمِلْحُ بِالْمِلْحِ، مِثْلًا بِمِثْلٍ، سَوَاءً بِسَوَاءٍ، يَدًا بِيَدٍ، فَإِذَا اخْتَلَفَتْ هَذِهِ الْأَصْنَافُ فَبِيعُوا كَيْفَ شِئْتُمْ إِذَا كَانَ يَدًا بِيَدٍ»অর্থ: “স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ—একই সমান সমান এবং হাতে হাতে (নগদ) বিক্রি করতে হবে। তবে যদি পণ্যের শ্রেণি বা জাত ভিন্ন হয়, তাহলে তোমরা যেভাবে ইচ্ছা বিক্রি করতে পারো, যদি তা হাতে হাতে নগদ লেনদেন হয়।” (সহীহ মুসলিম, হাদীস: ১৫৮৭)— উস্তাদ মুফতি আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ
5:13 pm · 3 Nov 26 · 10 Views · Edited
0 Replies 0 Reposts 0 Quotes 0 Likes 0 Bookmarks
No replies yet
Be the first to add your thoughts

Discover more

Abdul Wadud @abdulwadud
Nov 1
আল্লাহর পথে ব্যয় ও দান-সদকা গ্রহণীয় হওয়ার জন্য ছয়টি শর্ত:প্রথমতঃ যে ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করা হয়, তা হালাল হতে হবে। দ্বিতীয়তঃ তরিকাটা সুন্দর হতে হবে অর্থাৎ সুন্নাহ অনুযায়ী ব্যয় করতে হবে। তৃতীয়তঃ উপযুক্ত ব্যক্তিদের অর্থাৎ বিশুদ্ধ খাতে ব্যয় করতে হবে। চতুর্থতঃ… Show more
0 0 29
Abdul Wadud @abdulwadud
Nov 1
প্রতিদিন মাগরিবের পরে পাঁচ নিয়তে দুই রাকাত নফল নামাজ পড়া উচিত। নফল নামাজের ক্ষেত্রে নিয়তের স্বাধীনতা দেওয়া আছে। যে কয়েকটা নিয়ত করবে সওয়াব তত বেশি মিলবে। মাগরিবের পরে এজন্য যে, দিনের শুরু হয় মাগরিবের পর থেকে। আগামী দিন শুরু হবে আজকের সূর্য অস্তমিত হওয়ার পর থেকে। এজন্য মাগরিবের পর পর পড়া উচিত:… Show more
0 0 29
MKA SOMRAT (مْ كِ أ سُمْرَتْ) @mkasomrat
Nov 10
আরব বিশ্বের অন্যতম আলেম শায়খ নাবীল আল-আওয়াযি রহিমাহুল্লাহ-র কিতাবে পড়েছিলাম—একটি ছোট ছেলের ঘটনা। একদিন সে এক মজলিসে বসেছিল। সেখানে রাসূলুল্লাহ ﷺ-এর এই হাদিস শুনল—যে ব্যক্তি জামাতে ফজরের নামায পড়ে, সে আল্লাহর জিম্মায় থাকে।ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করল, ‘আব্বা! আল্লাহর জিম্মায় থাকা মানে কী?’… Show more
0 0 12

There's more to see

Log in or create a free account to read more posts, replies and conversations on Suffah.

Log in Create account
Log in to reply