আল্লাহর পথে ব্যয় ও দান-সদকা গ্রহণীয় হওয়ার জন্য ছয়টি শর্ত:প্রথমতঃ যে ধন-সম্পদ আল্লাহর পথে ব্যয় করা হয়, তা হালাল হতে হবে।
দ্বিতীয়তঃ তরিকাটা সুন্দর হতে হবে অর্থাৎ সুন্নাহ অনুযায়ী ব্যয় করতে হবে।
তৃতীয়তঃ উপযুক্ত ব্যক্তিদের অর্থাৎ বিশুদ্ধ খাতে ব্যয় করতে হবে।
চতুর্থতঃ এহসান জেতলাবে না অর্থাৎ দান করে অনুগ্রহ প্রকাশ করা যাবে না।
পঞ্চমতঃ যাকে দান করা হবে, তার সাথে এমন ব্যবহার করা যাবে না, যাতে তাকে হেয় প্রতিপন্ন করা হয় (অর্থাৎ কষ্ট দেওয়া যাবে না।)
ষষ্ঠতঃ যা কিছু ব্যয় করা হবে, খাঁটি নিয়্যতের সাথে এবং আল্লাহর সন্তুষ্টির সাথেই করতে হবে—নাম-যশের জন্য নয়। অর্থাৎ দান করতে হবে ইখলাসের সাথে। — উস্তাদ মুফতি আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ