intifada society
@MuslimZone
নবী-রাসুলগণ যেকোনো কথা বলার আগে উপযুক্ত সুযোগ ও সুন্দর পরিবেশের অপেক্ষায় থাকতেন; যাতে তাঁদের বলা কথাটি মানুষের অন্তরে সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে।মরহুম আব্বাজান (মুফতী শফী উসমানী) এ প্রসঙ্গে একটি ঘটনা শোনাতেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতবি (রহ.)-এর এক ঘনিষ্ঠ বন্ধু… Show more
নবী-রাসুলগণ যেকোনো কথা বলার আগে উপযুক্ত সুযোগ ও সুন্দর পরিবেশের অপেক্ষায় থাকতেন; যাতে তাঁদের বলা কথাটি মানুষের অন্তরে সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে।মরহুম আব্বাজান (মুফতী শফী উসমানী) এ প্রসঙ্গে একটি ঘটনা শোনাতেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতবি (রহ.)-এর এক ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ভদ্রলোক ছিলেন বেশ স্বাধীনচেতা ও আধুনিক মেজাজের। তাঁর বেশভূষা ও চালচলন দেখে বোঝার উপায় ছিল না যে তিনি এমন একজন প্রখ্যাত আলেমের বন্ধু হতে পারেন। তৎকালীন সমাজের হালফ্যাশন মেনে তিনি দাড়ি ছেঁটে স্টাইল করতেন এবং আলখেল্লার বদলে পরতেন সাধারণ আধুনিক পোশাক।অনেকে অবাক হয়ে মাওলানাকে বলত, “হুজুর, এমন মানুষকে আপনি অন্তরঙ্গ বন্ধু বানালেন কীভাবে? তাকে দ্বীনের পথে আসার একটু নসিহত করেন না কেন?” কিন্তু মাওলানা নানুতবি তাঁদের কথায় কান দিতেন না। তিনি বন্ধুর সাথে আগের মতোই অমায়িক ও স্বাভাবিক মেলামেশা চালিয়ে যেতেন। এভাবে বহু দিন কেটে গেল।একদিন সেই বন্ধু তাঁর সাথে দেখা করতে এলেন। আলাপের ফাঁকে মাওলানা সুযোগ বুঝে অত্যন্ত নরম সুরে বললেন, “ভাই, আমাকেও তোমার মতো একজোড়া পোশাক বানিয়ে দাও না!”বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, “হঠাৎ আমার মতো পোশাক কেন?”মাওলানা মৃদু হেসে বললেন, “মন চাইছে তোমার মতো কাপড় পরতে। দুই বন্ধুর পোশাকে এত অমিল দেখতে কেমন যেন লাগে! আর এই নাও আমার দাড়ি, তোমার দাড়ির মতো ছাঁট দিয়ে একটু ফ্যাশন করে দাও।”মাওলানার এই কথায় বন্ধুটি লজ্জায় মাথা নিচু করলেন। তাঁর চোখে পানি এসে গেল। তিনি কাতর কণ্ঠে বললেন, “হুজুর, আপনাকে নিজের পোশাক বা দাড়ি বদলাতে হবে না। আল্লাহর কসম, আজ থেকেই আমার বেশভূষা আপনার ছাঁচে বদলে যাবে।”আব্বাজান (মুফতী শফী উসমানী) এই ঘটনাটি উল্লেখ করে বলতেন, একজন দাঈর অন্তরে যখন খাঁটি দরদ ও ইখলাস থাকে, তখন আল্লাহ স্বয়ং তাঁর অন্তরে প্রজ্ঞার আলো ঢেলে দেন। তিনি অবচেতনভাবেই বুঝে ফেলেন—কাউকে লজ্জিত না করে, ঠিক কোন মুহূর্তে কথাটি বললে সরাসরি তার হৃদয়ে দাগ কাটা যায়।(মুফতী তাকী উসমানী, মেরে ওয়ালেদ আওর মেরে শায়খ, পৃষ্ঠা: ১০৭)
#intifada_society