intifada society
@MuslimZone
হঠাৎ করে একটি মহল গজিয়ে উঠেছে, যারা দাবী করছে-
কোয়ালিটি ঠিক রাখতে মাদ্রাসা সংখ্যা কমানো উচিত।
যারা এমন দাবী করছে, তাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন-১. মাদ্রাসা সংখ্যা হ্রাস করলে, সেই মাদ্রাসার শিক্ষার্থীরা সেক্যুলার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে। আপনার হিসেবে কী, সেক্যুলার শিক্ষা ব্যবস্থার… Show more
হঠাৎ করে একটি মহল গজিয়ে উঠেছে, যারা দাবী করছে-
কোয়ালিটি ঠিক রাখতে মাদ্রাসা সংখ্যা কমানো উচিত।
যারা এমন দাবী করছে, তাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন-১. মাদ্রাসা সংখ্যা হ্রাস করলে, সেই মাদ্রাসার শিক্ষার্থীরা সেক্যুলার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে। আপনার হিসেবে কী, সেক্যুলার শিক্ষা ব্যবস্থার কোয়ালিটি ঠিক আছে ?২. মাদ্রাসা শিক্ষায় কয়েকজন শিক্ষক অনৈতিক কাজে ধরা পড়েছে, এটা ঠিক। আমার প্রশ্ন হচ্ছে, সেক্যুলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি অনৈতিকতা মুক্ত ? সেখানে আপনার সন্তান নিরাপদ এটা আপনি কিভাবে নিশ্চিত হলেন ?৩. মাথা ব্যথার সমাধান মাথা কেটে ফেলা নয়। তাহলে কোন মাদ্রাসায় কোন শিক্ষক অনৈকিতায় ধরা পড়লে আপনি অপরাধীকে শাস্তির কথা না তুলে, সিস্টেমকেই কেন কেটে ছোট করতে চাইছেন?৪. মাদ্রাসা শিক্ষার্থীরা নাকি মানুষের দান-দক্ষিনায় চলে, এজন্য বিষয়টিকে সবাই খারাপ চোখে দেখে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, এমপিওভূক্ত স্কুল-কলেজ কিংবা পাবলিক-ন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলো কার দয়া-দাক্ষিনায় চলে ? যদি মাদ্রাসাগুলো চলে, যাকাত-ফেতরা আর দান-সদকায়। আর এমপিও স্কুল-কলেজ আর পাবলিক-ন্যাশনাল বিশ্ববিদ্যালয়গুলো চলে সরকারী অর্থে। আচ্ছা সরকারী অর্থ কোথা থেকে আসে ? আসে জনগণের ট্যাক্স-ভ্যাট থেকে। প্রশ্ন হচ্ছে, ধর্মীয় দানকে আপনি খারাপ চোখে দেখেন, কিন্তু রাষ্ট্র জোর করে যে ট্যাক্স-ভ্যাট আদায় করে, সেটাকে কেন উন্নত চোখে দেখেন ? যার কারণে ধর্মীয় দানে চললে তারা খারাপ, আর যারা রাষ্ট্রীয় জোরজবরদস্তি আদায় করা টাকায় চলে, তারা ভালো ও উন্নত, এটা কেন ভাবছেন ?৫. কেউ কেউ বলেন, মাদ্রাসা থেকে বের হওয়া মানেই অনুৎপাদনশীল।
এটা আসলে ভুল কথা। সেক্যুলার প্রতিষ্ঠান থেকে বের হয়ে কয়জন তার পড়ালেখা অনুযায়ী চাকুরী ব্যবসা করে ? কিংবা সরকারী প্রতিষ্ঠান কয়টি সরাসরি উৎপাদানে জড়িত ? আসলে সকল পেশা সরাসরি উৎপাদনে জড়িত থাকে না। অনেকে পরোক্ষভাবে জড়িত থাকে।
আর প্রতিটা উৎপাদনশীল খাত যারা চালায়, তারা জানবেন- মানুষের মধ্য থেকে সর্বোচ্চ উৎপাদনশীলতা বের করার জন্য প্রয়োজন ঐ ব্যক্তির নৈতিকতা ডেভেলপ করা। যে যত বেশি নৈতিক, সে ততবেশি স্থিতিশীল এবং তাকে দিয়ে তত বেশি কাজ করতে পারবেন।
সে হিসেবে, মাদ্রাসা থেকে বের হওয়া মানুষগুলো সমাজে মানুষকে সেই নৈতিকতা চর্চা করায়। এটা সমাজের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সমাজে যদি নৈতিকতা চর্চা করার মানুষ না থাকে, তবে সমাজ বিশৃঙ্খল হয়ে যাবে। আর বিশৃঙ্খল সমাজ নিয়ন্ত্রণ করা অসম্ভব।৫. অনেকে বলে, মাদ্রাসা শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে ঘুড়িয়ে ভিক্ষা করা হয়।
এ প্রসঙ্গে বলতে হয়, মাদ্রাসা শিক্ষার্থীরা যে বাসায় বাসায় যায়, এটার দোষ ঐ মাদ্রাসার শিক্ষক কিংবা শিক্ষার্থীদের নয়। দোষ ঐ এলাকার মানুষের। তাদের উচিত ছিলো, মাদ্রাসায় যেটা তারা দান করবেন, সেটা নিজের দায়িত্বে মাদ্রাসায় পৌছায় দেয়া। কিন্তু তারা যখন বিষয়টি অবহেলা করে, তখন মাদ্রাসার ছাত্র-শিক্ষককে সেটা তুলতে মাঠে নামতে হয়। এটা ঐ ছাত্র-শিক্ষকের দোষ না, বরং ঐ এলাবাসীর দোষ।৬. বাংলাদেশে নাস্তিকদের স্বর্গরাজ্য হচ্ছে জার্মানি। সেই জার্মানিতে চার্চ ট্যাক্স হচ্ছে ৯%। মানে একজন জার্মান যদি ১০০ টাকা আয়কর দেয়, তার ৯% দিতে হয় চার্চের জন্য। সেই অর্থ দিয়ে চার্চগুলো খ্রিস্টান ধর্ম প্রচার করে। বিদেশে মিশনারী পরিচালনা করে। কিন্তু বাংলাদেশে কী মসজিদ-মাদ্রাসা ট্যাক্স আছে ? নেই। তাহলে তো মসজিদ-মাদ্রাসা চালাতে বেসরকারী উদ্যোগে সংগ্রহ করা স্বাভাবিক। সেটাকে আপনি খারাপভাবে নিবেন কেন ?৭. বাংলাদেশে ধর্ম মন্ত্রানালয়ের থেকে মসজিদ মাদ্রাসা জন্য বরাদ্দ খুব সামান্য। কিন্তু সেই সামান্য বরাদ্দ কি কাজে ব্যয় হয় জানেন ? ধরুন- মসজিদের জন্য ৫ কোটি টাকা বরাদ্দ আছে। বরাদ্দের পাশে বলা থাকে, এই টাকা দিয়ে মসজিদের ইমামগণ ধর্মীয় সম্প্রীতি (সেক্যুলারিজম) এবং পরিবেশ উন্নয়ন (পরিবেশবাদ) জন্য ব্যয় হবে। মানে মসজিদে সরকার যে টাকা দেয়, সেটা দিয়ে ইমামাদের সেক্যুলার স্বার্থ সেক্যুলারিজ/পরিবেশবাদ প্রচারের জন্য ব্যয় হয়। এমনকি মসজিদের ইমামদের দিয়ে জন্মনিয়ন্ত্রণ তত্ত্ব প্রচারের জন্য ব্যবহার করা হয়। ৮. ব্রিটিশরা যখন এ এলাকায় আসে, তখন তারা দেখে এ অঞ্চলে ৮০ হাজার মক্তব আছে। প্রশ্ন হচ্ছে, ঐ সময় এ অঞ্চলের জনসংখ্যা কত ছিলো ? অবশ্যই অল্প। আর সেই স্বল্প জনসংখ্যার যদি ৮০ হাজার মক্তব থাকতে পারে, তবে এখন উচ্চ সংখ্যার জন্য কি সেই অনুপাতে মাদ্রাসা আছে ? অবশ্যই নেই।এসব দৃষ্টিকোণ বিবেচনায় আমি বলবো- যারা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান কমাতে চাইছে, তারা যদি দৃশ্যত্ব ইসলামিস্টও হয়,
তবে তাদের এই বিশ্বাস বা চিন্তাধারা প্রবেশ করেছে সেক্যুলার গোষ্ঠী থেকে।
সেক্যুলাররা তাদের নিজস্ব এজেন্ডায় ‘ইসলামী সস’ লাগিয়ে ইসলামিস্টদের একটা গ্রুপের ভেতর প্রবেশ করিয়ে দিয়েছে।
এজন্য ইসলামিস্টরা যখন মাদ্রাসা কমানোর বয়ান ছাড়ে, তখন আমার মনে হয়-
সেকুল্যাররা ইসলামিস্টদের মধ্যে বিভাজন করতে সফল হয়েছে এবং একটি দলকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে,
অথচ তারা নিজেরাই বিষয়টি বুঝছে না।©
#intifada_society