Back to Suffah

Post

আরব বিশ্বের অন্যতম আলেম শায়খ নাবীল আল-আওয়াযি রহিমাহুল্লাহ-র কিতাবে পড়েছিলাম—একটি ছোট ছেলের ঘটনা। একদিন সে এক মজলিসে বসেছিল। সেখানে রাসূলুল্লাহ ﷺ-এর এই হাদিস শুনল—যে ব্যক্তি জামাতে ফজরের নামায পড়ে, সে আল্লাহর জিম্মায় থাকে।ছেলেটি তার বাবাকে জিজ্ঞেস করল, ‘আব্বা! আল্লাহর জিম্মায় থাকা মানে কী?’বাবা বললেন, ‘অর্থাৎ আল্লাহর হিফাজত ও তত্ত্বাবধানে থাকা।’ছেলেটি বলল, ‘শুধু ফজরের নামায পড়লেই?’বাবা বললেন, ‘হ্যাঁ।’তখন ছেলেটি বলল, ‘তাহলে আব্বা! আমাকে ফজরের নামাযে আপনার সঙ্গে জাগিয়ে দেবেন।’বাবা বললেন, ‘আচ্ছা।’ছেলেটি বলল, ‘যদি না জাগান, তাহলে আমি স্কুলে যাব না।’বাবা ভেবেছিলেন—এটা হয়তো বাচ্চাদের সাময়িক উচ্ছ্বাস। তাই তিনি ফজরে তাকে জাগালেন না; বরং স্কুলের সময় জাগালেন।ছেলেটি বলল, ‘আপনি আমাকে ফজরে জাগালেন না কেন?’বাবা বললেন, ‘তুমি তো ছোট। বড় হলে জাগাব।’ছেলেটি বলল, ‘আমি আজ স্কুলে যাব না।’বাবা যতই বোঝান, সে স্কুলে যেতে অস্বীকার করল। পরের দিন বাবা তাকে ফজরে জাগালেন—ছেলের পড়াশোনার চিন্তায়। ছেলেটি বাবার সঙ্গে মসজিদে গিয়ে জামাতে ফজর পড়ল। নামায শেষে সে বাবাকে জিজ্ঞেস করল, আব্বা! আজ কি আমি আল্লাহর জিম্মায়?”বাবা বললেন, ‘ইনশাআল্লাহ।’সে স্কুলে গেল। ক্লাসে শিক্ষক বললেন, ‘যারা বাড়ির কাজ আনোনি, দাঁড়াও।’কয়েকজন ছাত্রের সঙ্গে সে-ও দাঁড়াল। শিক্ষক একজন একজন করে বেত্রাঘাত করতে লাগলেন। তার পালা এলে ছেলেটি বলল, ‘আপনি আমাকে মারতে পারবেন না!’শিক্ষক বললেন, ‘কেন? এত সাহস কোথা থেকে এলো?’ছেলেটি বলল, কারণ নবীজি ﷺ বলেছেন—যে জামাতে ফজরের নামায পড়ে, সে আল্লাহর জিম্মায় থাকে। আজ আমি ফজরের নামায জামাতে পড়েছি। আমি তো আল্লাহর হিফাজতে আছি। আপনি কীভাবে আমাকে মারবেন?’শিক্ষক হেসে বললেন, ‘তুমি সত্য বলেছ। আজ আমি তোমাকে মারব না।’ (Umayer Kobbadi)
1:57 am · 10 Nov 26 · 12 Views
0 Replies 0 Reposts 0 Quotes 0 Likes 0 Bookmarks
No replies yet
Be the first to add your thoughts

Discover more

intifada society @MuslimZone
Nov 7
হঠাৎ করে একটি মহল গজিয়ে উঠেছে, যারা দাবী করছে- কোয়ালিটি ঠিক রাখতে মাদ্রাসা সংখ্যা কমানো উচিত। যারা এমন দাবী করছে, তাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন-১. মাদ্রাসা সংখ্যা হ্রাস করলে, সেই মাদ্রাসার শিক্ষার্থীরা সেক্যুলার শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবে। আপনার হিসেবে কী, সেক্যুলার শিক্ষা ব্যবস্থার… Show more
0 0 20
intifada society @MuslimZone
Nov 7
নবী-রাসুলগণ যেকোনো কথা বলার আগে উপযুক্ত সুযোগ ও সুন্দর পরিবেশের অপেক্ষায় থাকতেন; যাতে তাঁদের বলা কথাটি মানুষের অন্তরে সর্বোচ্চ প্রভাব ফেলতে পারে।মরহুম আব্বাজান (মুফতী শফী উসমানী) এ প্রসঙ্গে একটি ঘটনা শোনাতেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতবি (রহ.)-এর এক ঘনিষ্ঠ বন্ধু… Show more
0 0 15
MKA SOMRAT (مْ كِ أ سُمْرَتْ) @mkasomrat
Nov 10
অলসতা ও ঘুম দূর করার পদ্ধতিছাত্রদের উচিৎ পড়ার সময় অলসতা ও ঘুম অসলে তা প্রতিহত করা। খাহেশকে প্রশ্রয় দেয়া উচিৎ নয়। পড়ার সময় অলসতা বা তন্দ্রা (ঘুম) আসলে তার চিকিৎসা করতে হবে। আর এর অনেকগুলো পদ্ধতি রয়েছে। যেমন :১। ছাদ বা উন্মুক্ত বাতাসে বের হওয়া । ২। এক কক্ষ থেকে অন্য কক্ষে… Show more
0 0 10

There's more to see

Log in or create a free account to read more posts, replies and conversations on Suffah.

Log in Create account
Log in to reply